সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার চৌহালীতে রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় ভবন সংকটে অনিশ্চিতে ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ  অভয়নগরে বারবার অভিযোগ, তবুও নিরব প্রশাসন, হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে আর কত মৃত্যু? এমপি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই- নবনির্বাচিত এমপি লাভলু চাঁদাবাজ ধরিয়ে দিলেই পুরস্কার: কক্সবাজারে নবনির্বাচিত এমপি লুৎফুর রহমান কাজলের ঘোষণা অভয়নগরে প্রশাসনের চোখের সামনেই মাদকের রমরমা বাণিজ্য পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি, ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা , কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা- ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে প্রথম স্বাস্থ্য সনদ পেল নাগরপুরের খন্দকার নুরুল মোমেন কায়েস

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে প্রথম স্বাস্থ্য সনদ পেয়েছে টাঙ্গাইলের নাগরপুরের কৃতি সন্তান খন্দকার নুরুল মোমেন কায়েস। তিনি ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানির প্রোপ্রাইটর। তার পৈতৃক নিবাস নাগরপুর উপজেলা সদর এলাকায়। তিনি সফল ব্যবসায়ী খন্দকার আবুল কালাম এর একমাত্র সন্তান। গত রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যম কর্মীদের নিরাপদ খাদ্য আইন এবং বিধি/প্রবিধি অবহিতকরণ’-শীর্ষক কর্মশালা এবং খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে স্বাস্থ্য সনদ প্রদান অনুষ্ঠানে এ স্বাস্থ্য সনদ অর্জন করেন সফল এই রপ্তানি ব্যবসায়ী।
ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানি’র একমাত্র কর্ণধার খন্দকার নুরুল মোমেন কায়েস বলেন, আগে খাদ্য রপ্তানি করতে গেলে বিদেশ থেকে কর্তৃপক্ষ এসে সনদ দিতো। এখন থেকে আর সেটির প্রয়োজন নেই। আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাস্থ্য সনদ প্রদান করায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কে আন্তরিক ধন্যবাদ জানাই। এতে সারা বিশ্ব জানবে, বাংলাদেশে নিরাপদ খাদ্য পাওয়া যায়। যার ফলে, রপ্তানি আরো ত্বরান্বিত হবে। আমি ২০২১/২২ অর্থ বছরে অনূর্ধ্ব ৪০ বয়সের ১৫০ জন সেরা করদাতাদের মধ্যে ১ জন ছিলাম। আমি সহ আমার পরিবার এবং আমার কোম্পানির জন্য সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার এর সভাপতিত্বে উক্ত স্বাস্থ্য সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন। এতে ট্রাস্ট এন্ড ট্রেড সহ মোট দুটি কোম্পানিকে প্রথম স্বাস্থ্য সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর