রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গৌরনদীতে চিকিৎসায় সেবা নব সূচনা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬:১৩ অপরাহ্ণ

রোগীদের বিনামূল্যে অপারেশন করে চিকিৎসা সেবায় নব দিগন্তের সূচনা করেছেন বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আলহাজ্ব ডাঃ মনিরুজ্জামান যোগদানের পর থেকেই নিয়মিত সিজারিয়ান অপারেশনের পাশাপাশি শুরু করা হয়েছে বিনামূল্যে জরায়ু অপারেশনের মত ব্যয়বহুল অপারেশন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মনিরুজ্জামান জানান, গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের পাশাপাশি আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করেছে সরকার। তাই আধুনিক অপারেশন থিয়েটার কাজে লাগিয়ে রোগীদের বিনামূল্যে সিজারিয়ান ও জরায়ু অপারেশন চালু করা হয়েছে। বুধবার দুপুরে দ্বিতীয়বার হাসপাতালে এক রোগীর জরায়ু অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে তার দায়িত্বকালীণ সময়ে এই দুইবার জরায়ু অপারেশন হয়েছে। তিনি আরও জানান, সরকারী হাসপাতালে সেবার মান অক্ষুন্ন রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বেসরকারী ক্লিনিকে না গিয়ে সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে তিনি রোগীদের প্রতি আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর