রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

পীরগঞ্জ ভোটারকে দেয়া টাকা ফেরত নেওয়ার হিড়িক

মাহবুবুর রহমান বুলু, পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬:০০ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে পরাজিত কিছু সদস্য প্রার্থী ভোটারদের দেয়া টাকা ফেরত নিতে মরিয়া হয়ে উঠেছে। পরাজিত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দলবল নিয়ে বিভিন্নভাবে কৌশলে টাকা ফেরত নিচ্ছেন বলে সূত্র থেকে জানা গেছে।
জানা গেছে, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন গত ১৭ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা ৩নং ওয়ার্ডে মোট ১৪৫জন ভোটার ও মোট ৭জন প্রার্থী সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে ৯নং সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান সদস্য পদে নির্বাচিত হন।
কিন্তু নির্বাচনের পরের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত পরাজিত সদস্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন,দুই একজন প্রার্থী ভোটারদের কাছে টাকা ফেরত নিচ্ছেন। দলবল নিয়ে বাড়িতে এসে টাকা ফেরত চাচ্ছেন দলবল দেখে বাধ্য হচ্ছি টাকা ফেরত দেয়ার।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজির বলেন, নির্বাচনে টাকা দেয়া নেয়া দুটোই অপরাধ অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর