রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যরে কারণে ভৈরব নদীর  দূষণ রোধে উপকারভোগীদের মতবিনিময়

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৫:৫৪ অপরাহ্ণ

অভয়নগর(যশোর)অভয়নগরে এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যরে কারণে ভৈরব নদীর  দূষণ রোধ সংক্রান্ত আইনগত পদক্ষেপ ও সর্ব পরিস্থিতি পর্যালোচনা উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবদহ পানি নিষ্কাশন, কৃষি জমি রক্ষা জোট ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র আয়োজনে বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সংগলœ এইচ এম সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফ, পাজিঁয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক সাফিয়া খানম, প্রগতি সমাজ কল্যাণের পক্ষে আবু মোহসীন মোল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। বক্তরা বলেন, এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যরে কারণে ভৈরব নদীর  দূষণ করা হচ্ছে। ৪৩ বছর যাবত চামড়া প্রক্রিয়াজাতকারণ করে ।অনেক বছর ধরে এই কারখানাটি ভৈরব নদীর পানি দূষণ করে আসছে। নদী নির্ভর মৎস্যজীবি জনগোষ্ঠী ও দূষনের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। ১৯৭৯ সাল থেকে আজ পর্যন্ত এই মারাতœক দূষিত তরল ও অপরিশোধিত বর্জ্য প্রতিদিন ভৈরব নদীতে ফেলা হচ্ছে । এছাড়াও এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যরে কারণে ভৈরব নদীর  দূষণ রোধে বিভিন্ন কর্মসূচি করবেন বলে জানান নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর