রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

সাউথ এশিয়া গোল্ডেন পীস অ্যাওয়ার্ড পেলেন মুন্সী আব্দুল মাজেদ

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১১:১৮ পূর্বাহ্ণ

‘সাউথ এশিয়া গোল্ডেন পীস’ অ্যাওয়ার্ড পেলেন অভয়নগর উপজেলা কৃষক লীগের সভাপতি ও যশোর জেলা মানবাধিকার কমিশন এর সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মাজেদ।
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার ১৫ অক্টোবর বিকেলে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে তাকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু।
সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের চেয়ারম্যান আতাউল্লাহ খান এর সভাপতিত্ব প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ জকরিয়া, রাষ্ট্রচিন্তক, নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদ কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দ্বীন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর এডিশনাল এসপি ও ডেপুটি ডিরেক্টর নুরুল ইসলাম বিপিএম, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা সৈয়দা কামরুন্নাহার শাহানুর।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষক লীগের সভাপতি ও যশোর জেলা মানবাধিকার কমিশন এর সাধারণ সম্পাদক মানবতাবাদী মুন্সী আব্দুল মাজেদ বলেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম এর দিকনির্দেশনায় সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছি। সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের তদন্তে আমাকে মনোনীত করে সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন। সেই মোতাবেক আমি ১৫ অক্টোবর গোল্ডেন এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে অ্যাওয়ার্ড পেয়েছি।
আগামীতে যেনো সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় আরও অবদান রাখতে পারি তার জন্য অভয়নগর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর