রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গ্রামীণ নারী দিবসে ব্যতিক্রমী প্রতিযোগিতা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৭:০০ অপরাহ্ণ

গ্রামীণ নারীদের নিয়ে রশি টানাটানি, হাঁড়িভাঙ্গা ও ফুটবল সহ ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আর্ন্তজাতিক গ্রামীণ দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া অপরাজিতা নারী নেটওয়ার্কের আয়োজনে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী নারগিস সুলতানা, ডাঃ শাহনাজ রুবী, শিউলী আক্তার, অপরাজিতা নারী নেটওয়ার্কের কর্মসূচি সমš^য়কারী রাবেয়া বসরী, নূর-ই আযম হায়দারী প্রমূখ। প্রতিযোগিতায় শতাধিক গ্রামীণ নারী ও কোমলমতি ছাত্রীরা অংশগ্রহন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর