রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ঝালকাঠিতে ২জেলেকে ১ বছরের কারাদন্ড ২০ হাজার মিটার জাল ও ৯টি নৌকা জব্দ

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ

শুক্রবার ঝালকাঠি মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে ইলিশ সম্পদ সংরক্ষণে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের বিরুদ্ধে ঝালকাঠি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সুগন্ধা ও বিষখালি নদীর শাখা বাদুড়তলা খাল, পুকুরিদানা খাল ও নাপিতেরহাট খালে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় ২০ হাজার মিটার জাল, ৯টি মাছ ধরার নৌকা ও ১০ কেজি ধৃত ইলিশ মাছ জব্দ করা হয়। অন্যদিকে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক মোবাইল কোর্টে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে জেলেকে আটক করে ১বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। ঝালকাঠির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তাসহ কর্মচারীরা অভিযান পরিচালনা করেন। অন্যদিকে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাজার বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে এ পর্যন্ত ৭ জেলেকে এক বছরের সাজাদেয়া হয়েছে এবং ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় বিভিন্ন স্থান থেকে ১৫টি মাছ ধরার নৌকা আটক করা হয়। জেলায় ৮ টি টিমে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর