রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অননুমোদিত অবৈধ ৬টি ভবন গুঁড়িয়ে দিয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে এবং কক্সবাজার জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় অবৈধ ও অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে ০৬টি ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে ।

১২ অক্টোবর বুধবার ২০২২ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এর বিপরীত পাশে গণপূর্তের সৈকত সমবায় সমিতির প্লটসমূহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অননুমোদিতভাবে নির্মাণাধীন ৪টি দুইতলা ভবন এবং ০২টি এক তলা ভবন ভেঙ্গে দেয়া হয়।

তথ্য সূত্রে জানা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ১৯৯৬ সালে ৭.৫ একর জমি সৈকত সমবায় সমিতির নামে বরাদ্দ দিলেও পরবর্তীতে ১৯৯৭ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ৭.৫০ একর এর পরিবর্তে ৫.০০ একর জমি বরাদ্দ দিয়ে সংশোধিত বরাদ্দপত্র জারি করে এবং সৈকত সমবায় সমিতি কর্তৃক সংশোধিত বরাদ্দপত্র মেনে নেয়। কিন্তু সৈকত সমবায় সমিতি কর্তৃক মহামান্য হাইকোর্টে আরো ২.৫০ একর জমি পাওয়ার জন্য ৪২৮৩/১৯৯৭ নং রীট করে। পরবর্তীতে তারা ৩০/২০১৬ নং সিভিল রিভিউ পিটিশন দায়ের করলেও ২৭ জুন ২০১৯ ইং তারিখে তা খারিজ করা হয়। ফলে বিতর্কিত ২.৫০ একর জায়গার উপর সৈকত সমিতির অধিকার না থাকায় আদালত কর্তৃক উচ্ছেদ করতে নির্দেশ দেয়া হয়। তারই প্রেক্ষিতে উক্ত অবৈধ অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

 

এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.) বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়ন, আমাদের সকলেই দায়িত্ব; তাই ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে এবং অনুমোদন নিয়ে ভবন নির্মাণের জন্য তিনি সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কক্সবাজারকে একটি পরিকল্পিত আধুনিক পর্যটন নগরী বাস্তবায়নে জন্য, অবৈধ এবং অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, পর্যটন শহরে কোন ধরনের অবৈধ স্থাপনা করতে দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর