রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গোপালপুরে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ

গোপালপুরে বৈরাণ নদীতে ভাসমান অজ্ঞাতনামা সেই লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা পুলিশের সহযোগিতায় পরিচয় সনাক্ত করেন। নিহত মিজানুর রহমান (২৬) পৌর শহরের নন্দনপুরের ভূঞারচক এলাকার মৃত শহর উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন তথ্যটি নিশ্চিত করেন। এর আগে রোববার বিকালে পৌরসভার সূতি বলাটা ইদগাহ মাঠ সংলগ্ন নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত মিজানুর রহমান শনিবার বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। রবিবার বিকালে সূতি বলাটা ইদগাহ সংলগ্ন বৈরাণ নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। নিহত যুবকের গলায় রোপার চেইন, পড়নে শর্টপ্যান্ট ও ডান পায়ে আগুনে পোড়ার মত দাগ ছিল।

পরে লাশের ছবি ও শারীরিক গঠনের বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। খবর পেয়ে নিহত ব্যক্তির পরিবারের লোকজন লাশের পরিচয় সনাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর