রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়া ও গৌরনদীর পূজা মন্ডপ পরিদর্শণে পুলিশ সুপার অহিদুল ইসলাম

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৫:৪০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন মতবিনিময় সভা করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার অহিদুল ইসলাম বিপিএম।

সোমবার রাতে পুলিশ সুপার সস্ত্রীক আগৈলঝাড়া উপজেলার বারপাইকা সার্বজনীন দুর্গা মন্ডপ পরিদর্শন করেন ও মতবিনিময় করেন। পুলিশ সুপারের মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মীনি ও জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভাপতি তাহমিনা জয়নব, আগৈলঝাড়া উপজেলা চেয়াপরম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সমাজসেবক কাজী রিয়াজ হোসেন।

অন্যদিকে একই রাতে গৌরনদী কেন্দ্রীয় পূজা মন্ডপের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার অহিদুল ইসলাম বিপিএম। সেখানে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হারিছুর রহমান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, আগৈলঝাড়া থানার ওসি ছরোয়ার হোসেন, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর