ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দূর্গা পূজার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে রুহিয়া থানার একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ সোহেল রানা । ৩ অক্টোবর সোমবার রাতে রুহিয়া থানার কেন্দ্রীয় রামনাথ বাজার শ্রী শ্রী দুগা ও কালী মন্দির ,উত্তরা কালিবাড়ী বাজার সার্বনীন শ্রী শ্রী দূর্গা মন্দির,ঢোলারহাট গৌরলাল চৌধুরী শ্রীশ্রী শিব মন্দির ,মন্দিরসহ একাধিক মন্দির পরিদর্শন করেন। পূজা মন্ডপে দ্বায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনে নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান, ,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,এস আই আব্দুর রউফ,রুহিয়া থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হক প্রমুখ।
পরিদর্শন শেষে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা স্থানীয় সাংবাদিকদের বলেন , প্রতি বছরের ন্যায় এবারও দূর্গা পূজায় শান্তি , শৃঙখলা বজায় রাখার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত আছে , প্রতিটি পূজা মন্ডপেই ২৪ ঘন্টা স্বেচ্ছাসেবক , আনসার সদস্য ও পুলিশের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন ।