রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় শারদীয় দূর্গোৎসবে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লা’র পক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কুশল ও শুভেচ্ছা বিনিময়

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১২:২৮ অপরাহ্ণ

শারদীয় দূর্গোৎসবে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে মন্ডপে মন্ডপে গিয়ে শুভেচ্ছা ও কুলশ বিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক দুটি দুর্গা মন্দির, বড়বাশাইল কালী মাতা মন্দির ও রাধাকৃষ্ণ সেবাশ্রম দুর্গা মন্দির, বড়বাশাই পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বাহাদুরপুর ডাক্তারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, বাহাদুরপুর সার্বজনীন রাধাগোবিন্দ কালী ও দুর্গা মন্দির, বাহাদুরপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, আহুতি বাটরা নয়াবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পুজা মন্দিরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এমপি’র পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। এসময় মন্দির কমিটিগুলোর পক্ষ থেকে নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়।

পুজা মন্ডপ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ভাইস চেয়রম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, আওয়ামী লীগ নেতা ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, সহ-দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, আওয়ামী লীগ নেতা রেমন ভুইয়া, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, আশীষ তপাদার, যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দনা।

এর আগে শনিবার সন্ধ্যার পরে উল্লেখিত নেতৃবৃন্দরা বাকাল ইউনিয়নের বাকালহাট সার্বজনীন দুর্গা মন্দির, কোদালধোয়া সার্বজনীন দুর্গা মন্দির, পয়সা সার্বজনীন দুর্গা মন্দির, বড়মগড়া সার্বজনীন দুর্গা মন্দির, সরবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে পুজার আয়োজক ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রসংগতঃ ১৬৩টি মন্ডপে অনুষ্ঠেয় পুজার মধ্য দিয়ে বরিশাল বিভাগ তথা দেশের সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হচ্ছে আগৈলঝাড়া উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর