রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

পলাশবাড়ী কালীমন্দিরে দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
আপডেট সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৭:০৭ অপরাহ্ণ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
২ অক্টোবর রবিবার বিকালে পুজা মন্ডপ পরিদর্শনের এসময়  তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম।
গাইবান্ধার পলাশবাড়ীতে আগমনে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ও বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসন ,জেলা পুলিশ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও পলাশবাড়ী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমান, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বিপিএম, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম জানান, আপনারা দেখছেন আমরা বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী গোবিন্দগঞ্জসহ বিভাগের  অন্যান্য স্থানের দুর্গা পুজা মন্ডপ গুলো পরির্দশন করছি। পুলিশ প্রশাসন ও স্থানীয় পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগীতায় শান্তিপূর্ন পরিবেশে এবারে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর