সীমান্তে বসবাসরত মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা বোঝাতে এবং মাদকের বিরুদ্ধে কিশোর ও যুবকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের খাগড়াবিল বিজিবি ক্যাম্প।
শনিবার (১ অক্টোবর) বিকাল ৩ টায় রামগড় উপজেলার খাগড়াবিল হাই স্কুল মাঠে বিওপি কমান্ডার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দীতা করেন হাতির খেদা একাদশ বনাম বলিপাড়া স্পোটিং ক্লাব। গত ২৪ সেপ্টেম্বর ৬টি দলের অংশ গ্রহনে এ ব্যতিক্রমি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে ৪৩ ব্যাটলিয়নের খাগড়াবিল বিজিবি ক্যাম্প।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াবিল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-দৈনিক ভোরের কাগজের রামগড় প্রতিনিধি করিম শাহ।এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শামসুল হক ও মো: হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার প্রথমার্ধে ১-১ গোল করে দুই দল সমতায় থাকলেও দ্বীতিয়ার্ধে বলিপাড়া স্পোটিং ক্লাব আরো ৪ গোল ও হাতির খেদা একাদশ আরো ২ গোল করে।ফলাফলে বলিপাড়া স্পোটিং ক্লাব ৫ – ৩ গোলে হাতির খেদা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
পরে খেলায় রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে ট্রফি তুলে দেন বিওপি কমান্ডার ও অতিথিবৃন্দরা।