রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

লামার দুর্গম পাহাড় থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার : সন্দেহজনক আটক ২

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

বান্দরবানের লামায় ছরোয়ার আলম (৫৫) নামের এক বাঁশ ব্যবসায়ীর লাশ  উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকার রেঅং পাড়ায় লাশটি পাওয়া যায়।
এ ঘটনায় এছো ত্রিপুরা ও গণেশ ত্রিপুরা নামে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।
তাৎক্ষনিকভাবে এ বিষয়ে কিছু বলা না গেলেও সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থলে গেছেন।
মৃত ছরোয়ার আলম রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ একই ইউনিয়নের দুর্গম এলাকায় বাঁশ, গাছ, কলা ও সবজির ব্যবসা করে আসছিলেন।
বাঁশ ব্যবসায়ী ছরোয়ার আলমের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা। সরোয়ার আলম হত্যার ঘটনায় এছো ত্রিপুরা ও গণেশ ত্রিপুরা নামে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ব্যবসায়ী ছরোয়ার আলমের লাশ উদ্ধারে পুলিশের ২টি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা না ফেরা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছেনা।
উল্লেখ্য, গত তিন বছরে রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় ৫টি খুনের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর