জমালপুরের ইসলামপুরে ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুইদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয় মাঠে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
দুইদিন ব্যাপী এ চক্ষু শিবিরে ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব(অব:)ড.শহীদ মোতাহার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলাআওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, চরগোয়ালিনী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম তোতাসহ আরও অনেকেই।
এসময় স্থানীয় আওয়ামীলীগের নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।