রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ভারুয়াখালী আওয়ামীলীগের মাইনুদ্দিন সাধারণ সম্পাদক পদে শক্ত অবস্থানে

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আট বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে রানিং সাধারণ সম্পাদক মাইনউদ্দিন শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি করছে ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তিনি সাধারণ সম্পাদক হিসাবে প্রতীক পেয়েছে দেওয়ালঘড়ি। সাধারণ ভোটার ও তৃর্ণমূলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঈন উদ্দিনকে আবারও এই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কাছে পেতে চাই। তৃর্ণমূল নেতৃবৃন্দের দাবি মাইনুদ্দিন ভাই সাধারণ সম্পাদক হলে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি পাবে। সাংগঠনিক দুর্বলতাগুলো নিরাসন করা সম্ভব হবে। সাধারণ ভোটারদের কাছ থেকে মাইনুদ্দীনের অতীত ইতিহাস জানতে চাইলে জানান প্রকৃতভাবে তিনি একজন আওয়ামী লীগের উত্তরসূরী রাজনীতিবিদ হিসেবে তার পূর্বের ইতিহাসে ছাত্র জীবন থেকে শুরু করে তিনি একজন  আওয়ামী লীগের নির্ভেজাল নেতা বললেই চলে। সে রাজনৈতিক জীবনে শুরুতেই, জোয়ারিয়ানালা সাচি উচ্চ বিদ্যালয় এর সভাপতি দায়িত্ব পালন করেছিলেন, এরপর ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন এবং বর্তমান ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে।
৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা বজল আহমদ জানায়, মাইনুদ্দিন তরুণ ছেলে নম্র, ভদ্র, সাংগঠনিক ও মিষ্টভাষী নেতা। তিনি ইতিমধ্যে ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে যোগ্যতার পরিচয় দিয়েছে। মাইনুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাবে।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ইয়াসির আরাফাত জানায়,মাইনুদ্দিন দলের নেতাকর্মীদের জন্য নিবেদিত। তিনি সাধারণ সম্পাদক তৃর্ণমূল আওয়ামী লীগ শক্তিশালী হবে। তার কোন বিকল্প নাই। সে অতীত রাজনীতিক জীবনে কোন ধরনের ভেজাল নেই। সকলে আবারো দেওয়ালঘড়ি মার্কায় ভোট দিয়ে সাধারণ সম্পাদক জয়যুক্ত করার জন্য অনুরোধ করছি।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম বলেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালে নেতা হিসেবে ইউনিয়ন ব্যাপি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি সাধারণ সম্পাদক হিসাবে আবার নির্বাচিত হলে দলের ভিতরে বাইরে সব সমস্যা দূর করা সম্ভব হবে।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের পশ্চিমাংশের নেতা হামিদুল হক ও বদিউল আলম বলেন, মাইনুদ্দিন এ ইউনিয়নে বিএনপি-জাময়াতের কাছে ত্রাস। তিনি সাধারণ সম্পাদক হলে বিএনপি-জামায়ত কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কোন ধরনের বিভ্রান্তিমূলক ঘটনা ঘটাতে পারবে না।
৯নং ওয়ার্ড (পূর্বাংশ) আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা, হামিদ, সেলিম বলেন, মাইনুদ্দিন এর সাংগঠনিক যোগ্যতা আছে। সাধারণ সম্পাদক হলে আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাবে। তারা আরো বলেন, মাইনুদ্দিন একজন যোগ্য ছেলে। সাধারণ সম্পাদক দলতে সুন্দরভাবে গুছাতে পারবে।
যোগ্য নেতা ইতিমধ্যে তার প্রমাণ মিলেছে। তৃর্ণমূলের মতামতে সম্মেলন হলে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
আদর্শ গ্রামের আওয়ামী লীগের সদস্য ৯ নং ওয়ার্ড ইসমাইল বলেন, মাইনুদ্দিন পূর্ণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তরুণ নেতৃত্বেকে যোগ্য মূল্যায়ণ করা হবে। সে একজন বংশীয়ভাবে আওয়ামী লীগ। যোগ্য নেতা হিসেবে সদর ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগে তার প্রমাণ মিলেছে। বঙ্গবন্ধুর আর্দশ ও নীতি নিয়ে রাজনীতি করেন। সাধারণ সম্পাদক পদে তার চেয়ে যোগ্য প্রার্থী আর তেমন নেই।
সাধারণ সম্পাদক প্রার্থী  মাইনুদ্দিন বলেন, আমার প্রতীক হচ্ছে দেওয়ালঘড়ি। আমি আমি যদি আবারো দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আমি পূর্বের অসংগঠিত তৃর্ণমূল (ওয়ার্ড) আওয়ামী লীগকে সাথে উন্নয়ন যাত্রায় অংশ নেবো। মাদক, দুর্নীতি, বিএনপি-জামায়াতের উস্কানিমূলক কোনভাবেই আশ্রয়-প্রশয় পাবে না। ভারুয়াখালী ইউনিয়ন সাংগঠনিক ভাবে সদর উপজেলায় আওয়ামী লীগের একটি মডেল ইউনিট হবে। আমার জন্য সকলে দোয়া করবেন এবং ২৬ সেপ্টেম্বর তারিখ দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সাধারণ আওয়ামী লীগের সেবা করার সুযোগ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর