বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সুফলভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপজেলা সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও নগদ অর্থ ( চেক) প্রদানকালে এক জনসভা বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী।
বেলা সাড়ে ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। পার্বত্য মন্ত্রীর আগমনে হাজার মানুষের ঢল নামে। বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সূত্রে জানা যায়, জীবিকায়ন সুফলভোগী দের মাঝে আয়বৃদ্ধি মূলক কাজের অনুকূলে সদর ইউনিয়নের ১২৯ জন সুফলভোগীকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়। উক্ত বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, বান্দরবানের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, পরিচালক (সিডি বিভাগ) মোঃ বেলাল হোসেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা, বান্দরবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার,জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু মার্মা, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, তিংতিং ম্যা,ফাতেমা পারুল,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,লামা উপজেলা আ,লীগের সহ সভাপতি প্রশন্ন,ভট্টাচার্য,বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদকদ্বয় প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর প্রমূখ।
এসময় পার্বত্য মন্ত্রী বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত লামা মার্কাস মসজিদ কমপ্লেক্স ভবন,লামায় মডার্ণ হাই স্কুলের ছাত্রাবাস ভবন, ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্লাব, ইয়াংছা ফয়েজুল উলুম হামিউচ্ছুনা মাদ্রাসা ভবন, ইয়াংছা রাম মন্দিরে যাতায়াতের আরসিসি রাস্তা ও কক্ষ সম্প্রসারণ এবং গজালিয়া আর্মি ক্যাম্পের সংযোগ রাস্তার উদ্বোধন করেন।