রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

পাহারাদার বেঁধে টহল পুলিশের উপর ককটেল ফাটিয়ে ডাকাতি

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে গত রাত তিনটার দিকে উপজেলা সদরের নান্দাইল বাজারে   এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এঘনায় দুই জুয়েলারি দোকান ও এক ফল ব্যবসায়ী অন্তত বিশ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ক্ষতিগ্রস্থ বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাকে বাজারের অন্য ব্যবসায়ীরা রাত তিনটার দিকে ফোন দিলে দ্রুত বাজারে দেখতে পাই আমার দোকানে ডাকাতি হয়েছে। আমি  স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা সবকিছু  দোকানের লকারের মধ্যে  রাখি। আমার দোকানে তের ভরি স্বর্ণ,  পঞ্চাশ ভরি রৌপ্য সহ নগদ সারে চার লক্ষ টাকার বেশি লুটপাট হয়েছে এতে আমি প্রায় সতের লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। আমার দোকানে মালামাল গুলো  বিভিন্ন কাস্টমারের। আমি এখন তাদের এই গচ্ছিত স্বর্ণাঅলংকার কি ভাবে ফেরৎ দিব ভেবে পাচ্ছি না।
অপর ব্যবসায়ী মুক্তা জুয়েলার্সের মালিক মোঃ আব্দুল মতিন মীর জানান, রাত তিনটার দিকে আমার এক পরিচিত লোক নান্দাইল বাজার থেকে ফোন করে জানান বাজারে ডাকাতদল ঢুকেছে আপনারা দ্রুত আসেন। আমি আমার ছেলেকে সাথে নিয়ে বাজারে এসে দেখতে পাই ডাকাতদল ইতিমধ্যে পালিয়ে গেছে। আমার ঘরের  শাটার ভাঙ্গা তালা কাটা, ভিতরে ঢুকে দেখতে পাই আমার ঘরের ভিতরে সুকেজের  গ্লাস গুলো ভাঙা পিছনে রাখা একটি লকার ভাঙা। তবে মূল ঘরে রাখা একটি লকারের তালা ভাঙতে পারলেও লকারটি সম্পূর্ণ খুলতে পারেনি ফলে নগদ টাকা সহ গচ্ছিত বিপুল  স্বর্ণ অলঙ্কার নিতে পারেনি। এতে আমি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি। তবুও সুকেজে রাখা ৪ ভরি স্বর্ণ, ৩০ ভরি রৌপ্য সহ কিছু  নগদ টাকা নিয়ে গেছে এতে  সব  মিলিয়ে  চার লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
আঞ্জু মিয়া নামে ফল ব্যবসায়ীকে বেঁধে তার দোকানে থাকা নগদ পনের হাজার টাকার মতো নিয়ে যায় ডাকাত দল।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গভীর রাতে ২০-২৫ জনের একটি ডাকাত দল অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে একাধিক দোকানে হানা দেয়।  এসময় বাজারে থাকা ৮ জন পাহারাদারকে  বেঁধে মারপিট করে তারা। এতে দু’জন পাহারাদার মারাত্মক আহত হয়।বাজারে হট্টগোলের বিষয়টি বুঝতে পেরে নান্দাইল মডেল থানার এসআই পূর্ণ চিচামের নেতৃত্বে টহল টীম এগিয়ে গেলে তাদের উপর ককটেল ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দল। এতে এসআই চিচাম সামান্য আহত হন।
স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন জানান,আমি সহ এডিশনাল এসপি,ওসি ডিবি  ঘটনাস্থল পরিদর্শন করেছি,  নান্দাইল বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায়  সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করছে , পুলিশ  সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আশাকরি দ্রুতই  ডাকাতদের ধরা সম্ভব হবে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা টিম মাঠে তৎপর রয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর