রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গৌনদীতে স্ত্রী’র মৃত্যু শোকে স্বামীর আত্মহত্যা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:২২ অপরাহ্ণ

সন্তান সম্ভাবা স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছে স্বামী মাসুদ বেপারী (৩২)। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে। নিহত মাসুদ ওই গ্রামের সেলিম বেপারীর ছেলে। সে রবি কোম্পানির সেলসম্যান ছিলো।

শুক্রবার সকালে নিহতের পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, গত তিন বছর পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে শারমিন অপু নামের এক তরুনীকে বিয়ে করে মাসুদ। গত ২২ দিন আগে তার সন্তান সম্ভবা স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে মানষিকভাবে ভেঙ্গে পরেছিলো মাসুদ। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার অজান্তে বিষপান করলে তাকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বারশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মাসুদ। তিনি আরও জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় বৃহস্পতিবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাসুদকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর