রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হলেন টাংগাইলের নাগরপুরের হাফেজ তাকরিম

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৭ অপরাহ্ণ

আবারো সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের ১৫৩ জন কুরআন হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন টাংগাইলের নাগরপুরের সন্তান ও ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ১৩ বছরের মেধাবী ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরিম।
বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে হাফেজ সালেহ আহমাদ তাকরিম এর নাম বিজয়ী ঘোষণা করে তার হাতে এক লাখ রিয়াল (প্রায় ২৮ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সৌদির বাদশাহ আবদুল আজিজ নামে অনুষ্ঠিত ৪২ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। এই মহতী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ; সৌদি আরবের ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৫ পারা খ-গ্রুপ) ও ফয়জুল কোরআনের প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন।আন্তর্জাতিক এই প্রতিযোগিতা শুরু হয় গত ১০ সেপ্টেম্বর।আর সমাপ্ত হয়(চূড়ান্ত পর্ব) ২২ সেপ্টেম্বর’২০২২।
হাফেজ সালেহ আহমাদ তাকরীম ৩১ ডিসেম্বর ২০০৮ সালে টাঙ্গাইলের নাগরপুর থানাধীন ভাদ্রা গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।পিতার নাম হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্ররাসার শিক্ষক এবং মাতা গৃহিণী।
হাফেজ সালেহ আহমাদ তাকরীমের অনন্য কৃতিত্বে মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, আল্লাহ যেন তাকরীমসহ ইলমে দ্বীনের সব শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের আলেম ও দ্বীনের খাদেম হওয়ার তাওফীক দান করেন, আমীন।
উল্লেখ্য, এর আগে, ২০২০ সালে বাংলাভিশনের কুরআনের আলো অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারসহ চলতি বছরের ৫ মার্চ তেহরানে অনুষ্ঠিত ৩৮ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৯ টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর