রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:২০ অপরাহ্ণ

মুন্সিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহত, বিএনপি ও তার সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত করার প্রতিবাদে জেলা দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সদররোড ও লাইনরোড এলাকা প্রদক্ষিন করে। শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ অহমেদ বাবলু, সহ-সভাপতি নুরুল আলম কয়েস, যুগ্ম সম্পাদক উলফত রানা রুবেল, আসলাম হোসেন বাচ্চু, সদর উপজেলা যুবদলের আহবায়ক উজ্জল হোসেন, সদস্য সচিব আলী হায়দার, উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক সামজ্জোহা আজাদ, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রাকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর