রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বরিশালে ইউএনও’র ইউপি কার্যালয় পরিদর্শন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৬:২২ অপরাহ্ণ

দক্ষিণাঞ্চলের ডিজিটাল ইউনিয়ন খ্যাত জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রশংসনীয় ও অনুসরনীয় বলে উল্লেখ করেন ইউএনও। একইদিন সকালে জেলার বানারীপাড়া উপজেলার আটজন অপরাজিতা নারী ইউনিয়ন পরিষদে অভিজ্ঞতা বিনিময় সফরে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর