রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৬:২১ অপরাহ্ণ

আমাদের লক্ষ উৎপাদনমুখী রাজনীতি এ-ই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর-২০২২ ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইউনিয়ন বিএনপি এর আহবায়ক কাজী শহীদুল আলম এর সভাপতিত্বে ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি র সদস্য সচিব মোঃ মানিক মিয়া এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান হবি, সিঃযুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা, খন্দকার ওয়াহিদ মুরাদ, মোঃরফিজ উদ্দিন।
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় আগামী দুই বছরের জন্য কাজী শহীদুল আলম সভাপতি ও মোঃমানিক মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির আন্দোলনের ডাকে মাঠে নামতে এ-ই কমিটির প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্তকরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, মিজানুর রহমান লাভলু, নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহিদুর রহমান মনির কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব মনির হোসেন,নাগরপুর প্রেসক্লাবের সদস্য মোঃআব্দুল্লাহ খিজির ও ইউসুফ হোসেন লেনিন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর