রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ার একটি মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বাশাইল গ্রামের কৃতী সন্তান শহিদুল করিম ও সুপ্রিম কোর্টের নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি মো. আমিনুল ইসলাম।
রবিবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে ‘বাশাইল হাফেজিয়া মাদ্রাসা’র নতুন ভবন
উদ্বোধন করেন বিচারপতিগন। উদ্বোধন শেষে নতুন ভবনে শিক্ষার্থীদের স্থানান্তর করা হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এসএম আলী আহম্মেদ’র সভাপতিত্বে স্থানীয়দের অর্থায়নে নির্মিত মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শহিদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি মো. আমিনুল ইসলাম, ব্রিগেডিয়ার জেলারেল (অবঃ) মাহাবুবুল করিম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এইচএম মতিউর রহমান, মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আব্দুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ওই মাদ্রাসার মুহতামিম হাফেজ সাহাবুদ্দিন হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর