রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৭ অপরাহ্ণ

বাংলাদেশের শিক্ষা প্রসারে কিন্ডারগার্টেন স্কুল  গুরুত্বপূর্ণ ভূমিকা  করে আসছে। সারা বাংলাদেশের মত নাগরপুর উপজেলাতেও কিন্ডারগার্টেনগুলো শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার(১৯সেপ্টেম্বর)  সকালে নাগরপুরের যদুনাথ কিন্ডারগার্টেনএ  নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি কর্তৃক আয়োজিত সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত ও বাস্তবায়নের বিষয়ে সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকাদের অবহিতকরণ প্রসঙ্গে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
 উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সম্মানিত সভাপতি ও মীর ওবায়েদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মীর ওবায়েদ হোসেন।।
 ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি. এম. ফুয়াদ।
এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক ও সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মোস্তফা (গোলাম)।
 উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির অন্তর্ভুক্ত তথা নাগরপুর উপজেলায় অবস্থিত সকল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী স্বতঃস্ফূর্তভাবে  অংশগ্রহণ করে ওরিয়েন্টেশন প্রোগ্রামটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর