রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ‘কারিতাস বাংলাদেশ’র সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্যাপন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১:০৩ অপরাহ্ণ

স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ এর ৫০ বছর পুর্তি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে কারিতাস বরিশাল অঞ্চল এর আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলন শেষে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাআব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।

অনুষ্ঠানে ১৯৭২ সালে কারিতার প্রতিষ্ঠার পর থেকে জনগনের অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নের উপর বক্তব্য প্রদান শেষে প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে কারিতাসের বদৌলতে জীবন বদলে যাওয়া সুফলভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গৌরনদী প্যারিসের পাল পুরোহিত ফাদার রিংকু গমেজ, এনজিও পরিচালক বদিউল আলম বাবুল, কাজল দাসগুপ্ত, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সুফলভোগী নির্মল বাড়ৈ, ইউপি সদস্য রাজ্যেশ্বর রায়সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর