রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

কমলনগরে অপরিচ্ছন্নতার কারনে হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা

মোঃ নুর হোসেন, কমলনগর প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগর হাজিরহাট বিসমিল্লাহ হোটেলে নিম্নমান,  অপরিষ্কারভাবে খাবার তৈরির কারণে  হোটেল মালিককে ৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোজ রবিবার ১৮ সেপ্টেম্বর বিকালে এ জরিমানা করেন  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা।
তিনি জানান, উপজেলার হাজিরহাট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাবারের নিম্নমান, দাম বেশি ও অপরিষ্কারভাবে খাবার তৈরি করার কারণে হোটেলকে জরিমানা করা হয়। এ ছাড়া অন্যান্য দোকানদারকে সচেতন করা হয়।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, রিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিরহাট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাবারের নিম্নমান,  অপরিষ্কারভাবে খাবার তৈরি করার কারণে বিসমিল্লাহ হোটেলকে জরিমানা করা হয়। এ ছাড়া অন্যান্য দোকানদারকে সচেতন করা হয়।
হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর