রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা দেবের পুজা শনিবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

পঞ্জিকা মতে, প্রতিবছর ভাদ্র মাসের শেষ দিনে স্বর্গের শিল্পী খ্যাত বিশ্বকর্মা দেবের পুজা অনুষ্ঠিত হয়ে আসছে। পুজা উপলক্ষে সকালে ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সকল সরঞ্জাম ধুয়ে-মুছে পরিস্কার করে নিজ নিজ প্রতিষ্ঠানে ধর্মীয় রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে পুজার বিভিন্ন উপকরণের ডালি সাজিয়ে পুজার্চণা করেন। পুজা শেষে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ করে স্বর্ণকার, কামার ও ধাতব শিল্পের সাথ জড়িতরাছাড়াও হস্তজাত শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান, ফার্নিচার, কলকারখানাসহ বিভিন্ন বাড়িতেও বিশ্বকর্মাদেবের পুজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানের খাল ও নদীতে ঐতিহ্যবাহী প্রীতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর