রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রুহিয়ায় এএসআই মাসুদুরের বিদায় সম্বর্ধনা 

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার এএসআই মাসুদুর রহমান এর বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর রাতে রুহিয়া থানার কম্পাউন্ডে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, ওসি (তদন্ত) শহিদুর রহমান, এসআই লুৎফর রহমান, আবু হানিফ মন্ডল, জাহাঙ্গীর আলম,মজনুর রহমান,সজল বসাক,, আব্দুল আলিম, আব্দুর রউফ,জাকিউল ইসলাম, এএসআই মিজানুর রহমান,আল আমিন, লিপন রানা,রাসেল রানা সহ থানার অফিসার ও কনস্টেবলগণ উপস্থিত ছিলেন।  রুহিয়া থানা থেকে বদলি হয়ে তিনি  জাতীয় জরুরি সেবা ৯৯৯ ঢাকায় যোগদান করবেন।
রুহিয়া থানায় যোগদান করার পর গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল, মাদক বিরোধি অভিযান চালিয়ে মাদক সেবী ও বিক্রেতাদের গ্রেফতার, মাদক উদ্ধার এবং দায়িত্বপ্রাপ্ত মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত রিপোর্ট প্রদান সহ নানান সফলতার কারনে তিনি রুহিয়ার মানুষের কাছ থেকে অকৃত্রিম ভালবাসা অর্জন করেন।
এবিষয়ে এ এসআই মাসুদুর রহমান বলেন,  সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামীতে যেন সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর