রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জয় রায় (১৫)  নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর জোতপারা গ্রামে এ ঘটনা ঘটে। সঞ্জয় রায় ওই গ্রামের খিরেন রায়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে সঞ্জয় রায় তাদের নির্মাণাধীন বাড়িতে  বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিচ্ছিল। এ সময় অসাবধানতা বশত:  বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়।এ সময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান বলেন, দুপুরে সঞ্জয় রায় তাদের নির্মাণাধীন বাড়িতে  বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিতে গিয়ে  শর্ট সার্কিটে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর