রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় টাঙ্গাইল সদর সহ জেলার সকল উপজেলাতে বূহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসি ,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা  শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও জেলা শিক্ষা অফিসার লায়লা খানম টাংগাইল সদরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক ড.মো. আতাউল গনি গণমাধ্যমকে জানান, পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জেলা প্রশাসক আরো ও জানান,টাঙ্গাইল জেলায় ১২৮  টি কেন্দ্রে এসএসসি(জেনারেল) পরিক্ষার্থী ৩৯,৪৯৫ জন,এসএসসি ভোকেশনাল ৫,৫৭৯জন,দাখিল ৫,২৮৬ জন,দাখিল ভোকেশনাল ৩৩জন ,মোট পরিক্ষার্থী ৫০,৩৯৩ জন ৷ ছাত্র-ছাত্রীরা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে
এসময় টাঙ্গাইলের কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর