রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ধর্ম যার যার এদেশ সবার নলছিটিতে – এমপি আমু

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটি উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশে ১৪ দলের মূখপাত্র সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি ২ আসনের এম,পি আলহাজ্ব আমির হোসেন আমু বলেন ধর্ম যার যার এদেশ সবার, উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে বুধবার দুপুর ১২টার দিকে নলছিটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে এখানে ধর্ম দিয়ে করো মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না এ দেশ সবার। অসম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর দেশকে এগিয়ে নিতে আওয়ামীলীকে ভোট দিতে হবে। সমাবেশ শেষে তিনি উপজেলা মাসিক সমন্বয় সভায় উপস্থিত থাকেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন আমু।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি পৌর মেয়র আঃ ওয়াহেদ কবির খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর