রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় তৃতীয় দিনে কর্মবিরতি অব্যাহত রেখেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৭ অপরাহ্ণ

নিজেদের স্বার্থ সংশ্লিষ্ঠ ৫দফা দাবি আদায়ের লক্ষে তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছেন বরিশালের আগৈলঝাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন তারা। গুরুত্বপূর্ণ এই অফিসে কর্মবিরতির ফলে সরকারের উন্নয়ন সংশ্লিষ্ঠ কর্মকান্ড চরমভাবে ব্যহত হচ্ছে। ফিরে যাচ্ছে আগত সেবা প্রার্থীরা।

আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসাইন জানান, সরকারের অন্যান্য দপ্তরের প্রাপ্য সুবিধা অনুযায়ি আমাদের ৫দফা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন। অনতিবিলম্বে আমাদের দাবি কর্তৃপক্ষ মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। নির্ধারিত কর্মসূচির আওতায় কর্ম বিরতি কর্মসূচি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর