রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দ্বিতীয় দিনের কর্মবিরতি অব্যাহত : বিঘ্নি ত সরকারের উন্নয়ন সংশ্লিষ্ঠ কর্মকান্ড

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৫ অপরাহ্ণ

দেশর অন্যান্য স্থানের মতো বরিশালের আগৈলঝাড়ায় ৫দফা দাবি আদায়ের লক্ষে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছেন তারা। গুরুত্বপূর্ণ এই অফিসে কর্মবিরতির ফলে সরকারের উন্নয়ন সংশ্লিষ্ঠ কর্মকান্ড চরমভাবে ব্যাহত হচ্ছে।
আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশারফ হোসাইন জানান, সরকারের অন্যান্য দপ্তরের প্রাপ্য সুবিধা অনুযায়ি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আন্দোলন। অনতিবিলম্বে আমাদের দাবি কর্তৃপক্ষ মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
কর্মবিরতি পালনের মাধ্যমে সরকারের কাছে ৫দফা দাবিসমূহ হলঃ- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ-নাম পরিবর্তন করা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি এবয়ং চলতি দায়িত্বে নিয়োগের মাধ্যমে পূরণ করা।
১২ তারিখ থেকে শুরু হওয়া তাদের কর্ম বিরতি কর্মসূচি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর