কর্মদক্ষতা আর শ্রেনী কক্ষে সুদক্ষভাবে পাঠদানের অবদান রাখায় টাংগাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত খামার ধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য সহকারী শিক্ষক অমিত কুমার চন্দ্র নাগরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সহকারী শিক্ষক পুরুষদের মধ্য শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষ্যে নাগরপুর উপজেলা থেকে সহকারী শিক্ষক(পুরুষ) নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
মঙ্গলবার(১২ সেপ্টম্বর)দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক সহকারি শিক্ষক অমিত কুমার চন্দ্রের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে নির্বাচিত করেন।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে অমিত কুমার চন্দ্র বলেন,উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার এ অর্জন আমার একার নয়। এ অর্জন খামার ধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সকলের।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে।খামার ধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়েে শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম এবং থাকবো।
অমিত কুমার চন্দ্র নাগরপুর উপজেলার জয়ভোগ গ্রামে জম্মগ্রহন করেন। তার পিতার দিলীপ কুমার চন্দ্র এবং মাতার নাম রত্না রানী চন্দ্র।এই শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এর পিতা মাতা অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।তিনি জাতীয় বিশ্ববিদালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং দেশের সেরা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
শ্রেষ্ঠ এই সহকারী শিক্ষক অমিত কুমার চন্দ্র ছোটবেলা থেকেই সমসাময়িক প্রবন্ধ,গল্প,গান,কবিতা লেখালিখির পাশাপাশি একজন ভাল উপস্থাপক হিসাবে সুর্নাম অর্জন করাসহ শিক্ষক সুলভ আচরনের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক,বিদ্যালয় পরিচালনা পরিষদ,অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় ও এাজন আর্দশ শিক্ষক হিসাবে স্হান করে নিয়েছেন এছাড়াও তিনি নাগরপুরের সকল শিক্ষকদের কাছে বেশ পরিচিতি ও সততা ও আর্দশবান শিক্ষক হিসাবে পরিচিতি হওয়ায় নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে বিপুল ভোটে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করেছেন এবং বর্তমানে সেই পদের সততা ও সাহসির সহিত দায়িত্ব পালন করে আসছেন।
ব্যক্তি জীবনে অমিত কুমার চন্দ্র বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ অধ্যায়নরত আছেন।তিনি একজন আর্দশবান শিক্ষক হিসাবে এবং এই শ্রেষ্ঠ সফলতা ধরে রাখার জন্য সকলের কাছে আর্শিবাদ ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য,অমিত কুমার চন্দ্র ২০১৬ সালের ১৮ জানুয়ারীতে খামার ধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে অধ্যবধি সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন