রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আটোয়ারীতে আইন-শৃক্সখলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা সোমবার ( ১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় মাদক , জুয়া, চোরাচালান, চুরি, সামাজিক অবক্ষয়, নারী নির্যাতন, ফকিরগঞ্জ বাজারের ড্রেনের স্লাবের উপর দোকান বসিয়ে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি, উঠতি বয়সের কিশোর-কিশোরীদের প্রেম খেলা, তোড়িয়া ইউনিয়নের পশ্চিম দারখোর গ্রামের জিয়ার আলীর পুত্র মোঃ ফয়জুল হক(৪৫) কর্তৃক আল্লাহ, রাসুল(সা:) ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননা ও কুটুক্তিমুলক কথা বলা, আটোয়ারী হতে বোদা সড়কের কাজের স্থবিরতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার বিষয় সমুহ কার্যকর করতে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার ওবাইদুল ইসলাম ,বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মাসুদ রানা, অধ্যক্ষ এম.এ মান্নান, উপাধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা, মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সভায় মন্তব্য করা হয়। সভাপতি তার বক্তব্যে সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর