রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুর পিআইও অফিসে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা(ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরণসহ ৫ দফা দাবীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ বিগত ৯-১০ বছর যাবত আলোচনা সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধমে সুশৃক্সখলভাবে আন্দোলন করে আসছে।

নাগরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবু বকর বলেন, সারা দেশের ন্যায় নাগরপুরে বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসুচি পালন করা হবে। আমাদের দাবী নিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে একমত প্রকাশ করলেও দাবী বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও ঐক্যবদ্ধ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর