রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গোবিন্দগঞ্জে মজুদ করা বিপুল পরিমানে টিএসপি সার জব্দ করেছে প্রশাসন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  অবৈধভাবে টিএসপি সার মজুদ করায় বিপুল পরিমান বিএডিসি’র টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
১২সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম আব্দুল্লাহ বিন শফিক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদের নেতৃত্বে উপজেলা সার ও বীজ মনিটরিং টিম, সঙ্গীয় পুলিশ ফোর্স এক অভিযান পরিচালনা করেন ৷ অভিযানে উপজেলার মহিমাগঞ্জ এলাকা থেকে (৮০০)বস্তা বিএডিসি’র  টিএসপি সার  জব্দ করা হয় । এ সময় অবৈধভাবে মজুদদার সেই ব্যবসায়ী আলমকে ৩০হাজার টাকা জরিমানা করেন।
কৃষকদের স্বার্থরক্ষায়  উপজেলা সার ও বীজ মনিটরিং টিম বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান উপজেলা কৃষি বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর