রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

কেন্দুয়া ২১ দিনেও নিখোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রীর

নান্দাইল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৩ অপরাহ্ণ

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া জামিয়া আরাবিয়া আমিনা আক্তার লিলবানত মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী পাইকুড়া গ্রামের মোহাম্মদ সেলিমের কন্যা উম্মে সালমা ওরফে জাহানারা (১২) নিখোঁজ হবার ২১ দিন হলেও আজ পর্যন্ত ছাত্রীটির কোন সন্ধান মেলেনি। সে কি জীবিত আছে না কি মৃত তাও পরিবারটির পক্ষ থেকে জানা সম্ভব হচ্ছে না। ছাত্রীটির পিতা মাতা এখন অসহায়ের মত চারিদিকে ঘুরছে। উক্ত বিষয়ে ছাত্রীর পিতা গত ৬ই সেপ্টেম্বর নেত্রকোনা পুলিশ  সুপার বরাবর ছাত্রীটির সন্ধান চেয়ে একটি লিখিত আবেদন করেছেন। তিনি অফিসার ইনচার্জ কেন্দুয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিদের্শ প্রদান করেছেন। কেন্দুয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জাহানারাকে উদ্ধারের তৎপরতা জোরদার করার জন্য পরিবারের পক্ষ থেকে জোরদাবী জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর