শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭হাজার টাকা জরিমানা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৯ অপরাহ্ণ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বরিশালের আগৈলঝাড়ায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় শনিবার সন্ধ্যার আগে গৈলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ শোয়াইব মিয়া এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মূল্য তালিকা না থাকায় গৈলা বাজারে মায়ের দোয়া ষ্টোরকে ৩হাজার টাকা, বাপ্পি ষ্টোরকে ৩হাজার টাকা, রাশেদ এন্টারপ্রাইজকে ৩হাজার টাকা, মূল্যতালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মা এন্টার প্রাইজকে ৫হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় নাহার মেডিকেল হলকে ৪হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭হাজার টাকা জরিমানা করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টার সুকলাল শিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর