শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ভারুয়াখালী বিএনপির বর্ধিত সভা সম্পন্ন

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়ন শাখার সাবেক এমপি জনাব লুৎফর রহমান কাজলের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারুয়াখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশাল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদারের সভাপতিত্বে ও  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ এর সঞ্চালনায় ভারুয়াখালী বাজারে সংলগ্ন এক হল রুমে সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর(অবঃ) আব্দুল মাবুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর  উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর বিএনপি সিনিঃ সহ-সভাপতি মাষ্টার গোলাম কাদের,যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল্লাহ নুর,ভারুয়াখালী বিএনপির উপদেষ্টা এডভোকেট নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক সহ প্রমুখ। উক্ত সভায় বক্তাগন ইউনিয়নের ওয়ার্ল্ড বিএনপির কমিটি ও ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া বর্তমান সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিএনপির কারা বন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং প্রবাসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আসার সুযোগ দেওয়ার দাবী করেন। এইখানে ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি’র সকল ওয়ার্ডের টপ ফাইভের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর