টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়াতনে বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ বর্ধিত সভা করা হয়। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন, সহ-সম্পাদক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য তারেক শামস্ খান হিমু, এাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. ইনসাফ আলী ওসমানী, সদস্য মো. দাউদুল ইসলাম দাউদ প্রমুখ।
এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।