বান্দরবানের লামা সদর ইউনিয়নে বদরউদ্দিনের মালীকানাধীন জমি জবরদখলের অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের পাড়া(০৭ নং ওয়ার্ড) বদরউদ্দিন(৪৯) মালীকানাধীন ৫ একর খতিয়ানভুক্ত ২য় ও ৩য় শ্রেণির জায়গা-জমি জবর দখলের অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের বরিশাল পাড়ার বাসিন্দা লুষার বড়ুয়া(৩৫) ও কল্যাণ বড়ুয়ার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়,২৯৭নং পোপা মৌজার ৮৭ নং হোল্ডিং এর ভুক্তভোগী বদরউদ্দিন ও তার দুই ভাই বোন এর মালীকানাধীন ২য় ও ৩য় শ্রেণির ০৫ একর জায়গা বেশ কিছুদিন ধরে লুষার বড়ুয়ার কাছে বার্ষিক খাজনার বিনিময়ে লাগিয়ত করেন। সম্প্রতি উক্ত জায়গা অভিযুক্ত তুষার বড়ুয়ার কাছে কোন কাগজ পত্র না থাকলে ও নিজের বলে দাবী করে আসছেন ও জবর-দখল করে আছেন। ভুক্তভোগীরা জায়গা ফেরত চাইলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছেন অভিযুক্ত ও তার পরিবারের লোকজন।
গতকাল সরজমিনে গিয়ে এই অভিযোগের সত্যতা ও মিলেছে উক্ত জায়গা জবরদখল করে বসতবাড়িসহ জবর দখলের আসেন কল্যান বড়ুয়ার মোখিক মালিক সূত্রে থাকা লুষার বড়ুয়া।
সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, বসত বাড়ি নিয়ে থাকা অভিযুক্তদের এখানে কোন জায়গা নাই,অন্য স্থানে আছে।
এদিকে কল্যাণ বড়ুয়ার ছেলে অনুপম বড়ুয়া থেকে জানতে চাইলে বলেন, আমাদের এখন কোন কাগজ পত্র নাই, দূরে আছে।