সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

আমি তো এনজিও খুলিনি : তাপসী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১২:১৮ অপরাহ্ন

এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’—বিদ্যা বালানের এই সংলাপের কথা মনে আছে নিশ্চয়ই। যদিও এখনকার ট্রেন্ড বলছে অন্য কথা।

সিনেমার মাধ্যমে দর্শকদের সামাজিক আর ঐতিহাসিক বার্তা দেওয়ার হিড়িক উঠেছে বলিউডে। কিন্তু প্রত্যেকটি ছবি তৈরির নেপথ্যে এই উদ্দেশ্য থাকা কি খুব জরুরি? কড়া কণ্ঠে প্রশ্নটা তুললেন অভিনেত্রী তাপসী পান্নু।

১৯ আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘দোবারা’। আদ্যোপান্ত থ্রিলারে মোড়া এই ছবিও কি দেবে সামাজিক কোনও বার্তা? কলকাতায় ছবির প্রচারে এসে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। কী বললেন নায়িকা? তাপসীর গলায় প্রতিবাদের সুর। তিনি বলেন, ‘আমি তো এনজিও (স্বেচ্ছাসেবী সংস্থা) খুলিনি। আমরা তো ছবি বানিয়েছি মানুষকে বিনোদন দেওয়ার জন্য।’

সঙ্গে আরও যোগ নায়িকার, ‘প্রতিটা ছবিতেই সমাজের উদ্দেশে কোনও না কোনও বার্তা দিতেই হবে, তা জরুরি নয়। তবে হ্যাঁ, এই ছবি দেখতে হলে মাথা খাটাতে হবে। শুধুই বিনোদন আছে এমনটা নয়।’

দর্শকের সামনে সবসময় নতুনভাবে ধরা দেওয়ার চেষ্টা করেছেন নায়িকা। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে তাকে।

সূত্র: এবিপি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর