শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে  ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন মাওলানা রফিকুল ইসলাম খান।
বুধবার ( ২৬ ফেব্রুয়ারী)  সকালে শ্যামলীপাড়া কালীবাড়ী এলাকা থেকে পাটবন্দর পর্যন্ত প্রায় ১৭০০ মিটার ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপজেলায় মোট ৩২০০ মিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৭০০ মিটার ড্রেনের কাজ শুরু হচ্ছে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। নির্ধারিত সময় অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই শ্যামলীপাড়া, কালীবাড়ী, পাটবন্দরসহ আশপাশের এলাকায় হাঁটুসমান পানি জমে থাকত। এতে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে চরম ভোগান্তি সৃষ্টি হতো। ড্রেন নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকতা এ টি এম আরিফ, উল্লাপাড়া সহকারী প্রকৌশলী মেহেদী হাসান,  উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।
এ সময় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ড্রেন নির্মাণ সম্পন্ন হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।
প্রকৌশলী মেহেদী হাসান বলেন, আধুনিক প্রযুক্তি ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করে ড্রেন নির্মাণ করা হবে, যাতে দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর থাকে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও রাখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন,  প্রকল্পের কাজ তদারকিতে কঠোর নজরদারি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর