সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

১৪ দলের মুখপাত্র হলেন ঝালকাঠির সাংসদ আমির হোসেন আমু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৮ জুলাই, ২০২০, ৫:২১ অপরাহ্ন

ঝালকাঠি প্রতিনিধি:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সড়ক পরি বহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান।
তিনি বলেন, ১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের নভেম্বরে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে এ জোটের সমন্বয়ক ছিলেন আব্দুল জলিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তবে বার্ধ্যকজনিত কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকায় মুখপাত্র হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। সেই থেকে তার নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছিল ১৪দলের কার্যক্রম। চলতি বছরের ১৩ জুন মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করলে ওই পদটি শূন্য হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর