মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সবচেয়ে জনপ্রিয় সামান্থা, বলছে জরিপ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৯:১৪ পূর্বাহ্ন

ভারতের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দক্ষিণী সিনেমার সামান্থা রুথ প্রভু। তবে এ তালিকায় জায়গা পাননি ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস এক জরিপে এ তথ্য প্রকাশ করেছে।

এ তালিকার এক নম্বরে রয়েছেন সামান্থা, দ্বিতীয় আলিয়া ভাট, তৃতীয় নয়নতারা, চতুর্থ কাজল আগরওয়াল, পঞ্চম দীপিকা পাড়ুকোন, ৬ষ্ঠ পূজা হেগড়ে, সপ্তম কীর্তি সুরেশ, অষ্টম ক্যাটরিনা কাইফ, নবম কিয়ারা আদভানি ও দশম স্থানে রয়েছেন ‘বাহুবলি’খ্যাত আনুশকা শেঠি। তবে এবারই প্রথম এ তালিকার দশের মধ্যে জায়গা করে নিলেন কিয়ারা আদভানি।

২০১০ সাল থেকে ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস এ তালিকা প্রকাশ করে আসছে। শুরুতে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে এই জরিপ প্রকাশ করত। ২০১৯ সাল থেকে হলিউড, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠি ও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়েও জরিপ পরিচালনা করে। গত বছর থেকে ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও তালিকা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর