রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাস্তা পারাপারের সময় পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হানিফ পরিবহনের বাস চালক নিহত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ

গাইবান্ধা পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বন্দর সরকার ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় হানিফ পরিবহনের চালক আসাদ মিয়া (৪৫) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়  গাইবান্ধা থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে আসা হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৭১৭৫) পলাশবাড়ী কাউন্টারে যাত্রী উঠিয়ে ঢাকা অভিমুখে রওনা দেয়। পথিমধ্যে ২১ জুলাই সাড়ে বারটার দিকে চালক আসাদ মিয়া (৪৫) পৌরশহরের দক্ষিণবন্দর সরকার ফিলিং স্টেশনের সামনে গাড়িটি দাঁড় করান। গাড়ি থেকে নেমে পশ্চিম পার্শ্বে পেট্রোল পাম্পে যাওয়ার সময় ঢাকা থেকে রংপুর অভিমুখী অজ্ঞাত নৈশকোচের ধাক্কায় মাথায় গুরতর আঘাত পেয়ে প্রায় ২০ হাত দূরে ছিটকে পড়েন। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত আসাদ মিয়া’র বাড়ি ঢাকার আমিনবাজার এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর