বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সাঁথিয়া ধুলাউড়ি বাজারে ব্যাস্ত সময় পার করছে  লোহার কামার শিল্পীরা

শামীম আহমেদ. সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি
আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৭:১৭ অপরাহ্ন

আসন্ন ঈদুল আযহাকে (কোরবানির ঈদ) সামনে রেখে পাবনার সাঁথিয়া  লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা।

সরেজমিন, উপজেলার সাঁথিয়া ধুলাউড়ি  বাজারসহ বিভিন্ন হাট-বাজার কামার পাড়াগুলো ঘুরে দেখা গেছে, আগুনে পোড়ানো নরম লোহায় হাতুড়ি পিটিয়ে দিন-রাত্রি কঠোর পরিশ্রম করে দা, বঁটি, ছেনি, চাপাতি, চাকু কুঠারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করছেন কামার শিল্পীরা। এগুলো তৈরি করে পসরা সাজিয়ে বিক্রির আশায় বসে আছেন। ক্রেতা এলে তারা দর কসাকসি করে পছন্দের দা, বঁটি, ছেনি, চাপাতি, চাকু, কুঠারসহ যন্ত্রপাতি কিনে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে তাদের দা, চাকু, বঁটিসহ পুরাতন যন্ত্রপাতি মেরামত করে নিয়ে যাচ্ছেন।

জানা গেছে, কামার শিল্পীরা তাদের নিখুঁত হাতের কারু-কার্যের মাধ্যমে বর্তমান আধুনিক যান্ত্রপাতির মাঝেও এখনো টিকিয়ে রেয়েছেন এই শিল্পকে। প্রতিবছর কোরবানির ঈদকে সামনে রেখে কামাররা ব্যস্ত সময় পার করেন। সরকারি কোন সাহায্য সহযোগিতা না থাকায় তাদের জীবন জীবিকার তাগিদে আদি এই ক্ষুদ্র লৌহজাত শিল্পকে টিকিয়ে রেখে তাদের পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে বেঁচে রয়েছেন। মানভেদে নতুন চাপাতি দা ৪৫০ থেকে ৫৫০ টাকা, ছুরি ১৭০ থেকে ২৮০ টাকা, বটি ২২০ থেকে ৩০০ টাকায়, জবাই ছুরি ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

কামারেরা জানান, রাত দিন কঠোর পরিশ্রম করতে হয়। অনেক কষ্ট হয় তারপরও এ পেশাকে আমরা ধরে রেখেছি কারণ এটা আমাদের বাপ-দাদার পৈত্রিক পেশা। সারা বছর কাজ কম থাকলেও ঈদের আগে কাজের চাপ একটু বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর